উজ্জ্বল পাল, মালদাঃ মালদা রামকেলিতে বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মহদীপুরের একটি এলাকা থেকে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী হিসেবে পরিচিত শত্রু ঘোষ এবং ছোটন ঘোষ কে পুলিশ গ্রেফতার করেছে। এদিন ধৃতদের হেফাজতে চেয়ে মালদা জেলা আদালতের প্রেস করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দশমীর রাতে রামকেলিতে কুপিয়ে গুলি করে খুন হয়েছিলেন বিজিপি কর্মী সমীর ঘোষ। ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন। খুনের ঘটনায় রাতেই রঞ্জন ঘোষকে পুলিশ গ্রেফতার করেছিল। এবার শত্রু এবং ছোটনকে পুলিশ গ্রেফতার করলো। মালদহের পুলিশ সুপার জানিয়েছেন রামকেলিতে এখনো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে টহলদারি চালাচ্ছে পুলিশ।

