Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এশিয়াডের বদলা নেওয়া হল না, সিলিকন ভ্যালি ওপেনের সেমিফাইনালেই থামল অনাহতের দৌড়

    স্কুল ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ২৮ অক্টোবর থেকে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Monday, October 26
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»Uncategorized»কার্শিয়াং-মহানদী পথে নতুন টয় ট্রেন, পর্যটকদের জন্য ‘রেড পান্ডা’ ও ‘মুক্তধারা’
    Uncategorized

    কার্শিয়াং-মহানদী পথে নতুন টয় ট্রেন, পর্যটকদের জন্য ‘রেড পান্ডা’ ও ‘মুক্তধারা’

    Paharia TimesBy Paharia TimesOctober 12, 2026Updated:October 12, 2026No Comments2 Mins Read10 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাম্পী চৌধুরী, কার্শিয়াং : পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ করে দিতে পর্যটকদের জন্য নতুন উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। এবার কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু হল দুটি বিশেষ টয় ট্রেন পরিষেবা। একটি বাষ্পচালিত ইঞ্জিনের সাহায্যে ‘রেড পান্ডা’ নামে এবং অন্যটি ডিজেল ইঞ্জিনের সাহায্যে ‘মুক্তধারা’ নামে চলবে। পাহাড়ি পথের মনোরম দৃশ্য, চা-বাগান ও প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এই রেলযাত্রা পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

    রবিবার, ১১ অক্টোবর, কার্শিয়াং রেলওয়ে স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পরিষেবার সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী এবং ডিএইচআরের এডিইএন রঞ্জিত টুডু-সহ রেলওয়ের অন্যান্য আধিকারিকরা। পাহাড়ের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে এই পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

    রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, ‘মুক্তধারা’ ডিজেলচালিত ট্রেনটি প্রতিদিন দুপুর ৩টা ১৫ মিনিটে কার্শিয়াং স্টেশন থেকে মহানদীর উদ্দেশে রওনা দেবে। কার্শিয়াংয়ের বিভিন্ন পর্যটন আকর্ষণের পাশ দিয়ে যাত্রা করে বিকেল ৪টে নাগাদ মহানদীতে পৌঁছবে ট্রেনটি। সেখান থেকে ফিরে বিকেল ৫টা নাগাদ পুনরায় কার্শিয়াং স্টেশনে পৌঁছবে। অন্যদিকে, বাষ্পচালিত ইঞ্জিনের সাহায্যে ‘রেড পান্ডা’ পরিষেবাটিও কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু করা হয়েছে। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত চলা জনপ্রিয় টয় ট্রেন পরিষেবার মতো এই দুটি পরিষেবাও প্রতিদিন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    এই নতুন রেল পরিষেবা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে পর্যটন মহলে। রবিবার ‘মুক্তধারা’ পরিষেবায় কার্শিয়াংয়ের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের জয়রাইড করানো হয়। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঐতিহ্যবাহী টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা পড়ুয়াদের কাছেও বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। পরিষেবা চালুর মাধ্যমে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের জন্যও পাহাড়কে নতুনভাবে দেখার সুযোগ তৈরি হল।

    পরিষেবা চালুর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশ কুমার এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানান। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহ্যবাহী রেলপথের অংশ। সেই ঐতিহ্যকে সামনে রেখে কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত নতুন এই পরিষেবা পাহাড়ের পর্যটনে বাড়তি মাত্রা যোগ করতে পারে। নিয়মিত পরিষেবা চালু থাকলে পর্যটকদের ভ্রমণের বিকল্প বাড়বে, পাশাপাশি কার্শিয়াং ও সংলগ্ন এলাকার পর্যটন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপ্রিয়জনের শেষ বিদায়েও দীর্ঘ অপেক্ষা, বেহাল কিরণচন্দ্র শ্মশানের পরিষেবা
    Next Article সোনার চেন চুরির ঘটনায় কলকাতা থেকে গ্রেপ্তার দুই মহিলা, উদ্ধার ১২ গ্রামের গয়না
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    স্কুল ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

    October 26, 2026

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ২৮ অক্টোবর থেকে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

    October 26, 2026

     ট্রলিতে চেপে উমার বিদায় শিলিগুড়িতে

    October 26, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    প্রিয়জনের শেষ বিদায়েও দীর্ঘ অপেক্ষা, বেহাল কিরণচন্দ্র শ্মশানের পরিষেবা

    October 12, 2026103 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views
    মিস করবেন না
    খেলাধুলা October 26, 2026

    এশিয়াডের বদলা নেওয়া হল না, সিলিকন ভ্যালি ওপেনের সেমিফাইনালেই থামল অনাহতের দৌড়

    নিজস্ব প্রতিবেদন: এশিয়ান গেমসে হারের বদলা নেওয়া হল না। সিলিকন ভ্যালি ওপেনের সেমিফাইনালে মালয়েশিয়ার শিবসাঙ্গারি…

    স্কুল ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ২৮ অক্টোবর থেকে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

     ট্রলিতে চেপে উমার বিদায় শিলিগুড়িতে

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    এশিয়াডের বদলা নেওয়া হল না, সিলিকন ভ্যালি ওপেনের সেমিফাইনালেই থামল অনাহতের দৌড়

    স্কুল ব্যাগ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, ২৮ অক্টোবর থেকে বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

    সব থেকে জনপ্রিয়

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.