সিকিম: ভূমিধসের কারণে পর্যটকদের পারজিট বাতিল করল সিকিম। মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে লাচেন এবং লাচুং যাওয়ার পথে বিভিন্ন স্থানে ভূমিধস হয়। সেকারনে বুধবার উত্তর সিকিমের ঘুরতে যাওয়ার জন্য আর নতুন করে অনলাইন পর্যটন পারমিট দেওয়া বন্ধ করল সিকিম সরকার। শুধু তাইনয় অগ্রিম পারমিটও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে পিধাং থেকে সাংকলাং পর্যন্ত রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখা রয়েছে।
মংগান জেলা সূত্রে জানা গিয়েছে,
১) মংগন থেকে গ্যাংটক হয়ে রাকদুং রাস্তা খোলা রয়েছে।
২) মংগন থেকে গ্যাংটক হয়ে ফোডং এর রাস্তা দিয়ে শুধুমাত্র হালকা যানবাহন যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
৩) বন্ধ রয়েছে মংগন- চুংথাং হয়ে টুং নাগা নতুন রাস্তাও।
৪) মংগন থেকে চুংথাং হয়ে ফিডাং রোড গনন সাংডং রাস্তাও ভূমিধসে অবরুদ্ধ।
৫) মংগন থেকে চুংথাং হয়ে সাংকালং যাওয়ার রাস্তা বন্ধ।
৬). চুংথাং থেকে লাচেন রাস্তা শুধুমাত্র হালকা যানবাহনের জন্য খোলা রয়েছে।
৭) লাচেন থেকে ছাঙ্গু যাওয়ার রাস্তা শুধুমাত্র হালকা যানবাহনের জন্য খোলা রয়েছে।
৮) রাস্তা পুরোপুরি খোলা রয়েছে ছাঙ্গু থেকে গুরুডংমার, চুথাং থেকে লাচুং, লাচুং থেকে ইউমথাং ও মংগন থেকে দিকচু।

