পারমিতা রায়, শিলিগুড়িঃ মেঘালয় থেকে কেরালাম যাওয়ার পথে ট্রেন থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশি মহিলা!
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি মহিলা। ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার।
পুলিশ সূত্রে খবর, তাঁরা বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুমুখী একটি ট্রেনের জেনারেল কামরায় যাত্রা করছিলেন ওই দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপি যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় ভারতে প্রবেশের বৈধ নথি চাওয়া হলে তাঁরা কোনও কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ভারতে প্রবেশের পর তাঁদের গন্তব্য ছিল কেরালা। কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করলেন এবং এই যাত্রার পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

