শিলিগুড়ি : নিষিদ্ধ কাফ সিরাপ সহ ২ জনকে গ্রেফতার করলো শিলিগুড়ি এসটিএফ। শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকা থেকে একটি মালবাহী গাড়ি থেকে এই বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সত্যেন্দ্র ঠাকুর এবং অভিনয় মিশ্রা।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি এলাকায় একটি মালবোঝাই গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় হয় ১৫০০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । ওই কফ সিরাপের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা । কাফ সিরাপগুলি উত্তরপ্রদেশ থেকে কোচবিহারে নিয়ে যাওয়া হচ্ছিল । ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

