জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উৎপলের মোড় এলাকায় শুক্রবার ভোররাতে প্রবল বৃষ্টির মধ্যে এক দাঁতাল বুনো হাতি হানা দেয়। হাতিটি একটি মুদিখানার দোকানের ভিতরের চাল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী খেয়ে ফেলে। সেই সঙ্গে দোকানের আসবাবপত্র ও কাঠামো ভেঙে তছনছ করে দেয়।
দোকানের মালিক জানান,
“হাতিটা হঠাৎ করে ঢুকে পড়ে। চাল, ডাল, তেল, বিস্কুট যা পায় সব নষ্ট করে খেয়ে যায়, কিছু নিয়ে যায়। দোকানটাও গুঁড়িয়ে দিয়েছে। তারা বনদপ্তরকে খবর দিয়েছে, কিন্তু কেউ আসেনি।”
স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, ভোরবেলার দিকে হঠাৎ শব্দ শুনে তারা ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে বেরিয়ে তারা দেখতে পান বিশাল দাঁতাল একটি হাতি একটি দোকানে তাণ্ডব চালাচ্ছে। আতঙ্কে কেউ কিছু করার সাহস পাননি।
শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের চানাডিপা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এখন চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বনদপ্তরের নিষ্ক্রিয়তা, পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে

