শিলিগুড়ি: জাতীয় সড়ক থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বনদপ্তর। বুধবার মাঝ রাতে মাহানন্দা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির রেঞ্জ অফিসার দীপক রাসাইলি-এর নেতৃত্বে এনএইচ ৫৫ র রংটং রেল স্টেশনে এলাকায় অভিযান চালায় বনকর্মীরা। ওই রাস্তা দিয়ে যাওয়া একটি পিক আপ ভ্যানে অবৈধ ভাবে পাচার করা হচ্ছিল শাল ও সেগুন কাঠ। সূত্রের খবরের ভিত্তি করেই ওই গাড়িটিতে তল্লাসি চালাতেই কাঠগুলি দেখতে পান বনকর্মীরা। ঘটনায় বিশাল রাই ওসাইলেন রাই নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত পিক আপটি। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পাঠানো হয়। কাঠগুলি কোথা থেকে কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে বনাধীকারিকরা I
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয় মিছিলে এ কেমন অঘটন
Next Article শিলিগুড়িতে ভোররাতে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড

