বেঙ্গালুরু : রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দশজনের। আইপিএলের ইতিহাসে ১৮ বছর পর এবার আইপিএল ট্রফির খেতাব নিজেদের নামে করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । সেই খুশিতে চিন্নাস্বামী স্টেডিয়াম কর্তৃপক্ষ স্টেডিয়ামে বিজয় উৎসবের আয়োজন করেছিল। জানা গিয়েছে সেখানে বিজয় উৎসবে জন্য কয়েক লক্ষ্য মানুষ সামিল হয়েছিল। সেই বিজয় উৎসবে বেঙ্গালুরর টিম বাস স্টেডিয়ামে ঢোকামাত্রই হুড়োহুড়ি পড়ে যায়। ওই সময় মাটিতে পড়ে যায় বেশ কয়েকজন। ঘটনায় পদপিষ্ট হয়ে মৃ*ত্যু হয়েছে দশ জনের। আ*হত হয়েছেন কমপক্ষে ৫০ জন৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। ঘটনায় বিরাট কোহলি নিজের সোশ্যাল সাইডে দুঃখ প্রকাশ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিজয় মিছিলে এ কেমন অঘটন
Previous Articleউত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রনে সম্বনয় কমিটি গঠন করল রাজ্য সরকার
Next Article জাতীয় সড়ক থেকে লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার

