শিলিগুড়ি : গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ার নামকরা একটি শপিং মলে হানা দেয় কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও মাটিগাড়া থানার পুলিশ । ওই শপিং মলের বেসমেন্টের একটি স্পা এর আড়ালে চলছিল মধুচক্র। পুলিশি হানায় হাতেনাতে গ্রেপ্তার হয় ওই স্পা এর মালকিন সহ এক গ্রাহক । ধৃতের পরিচয় এমডি শাহারুখ। সে হক্তিয়াগঞ্জ এর বাসিন্দা। এই ঘটনায় বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। স্পা এর আড়ালে মধুচক্রের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
জানা যায় , দীর্ঘদিন ধরে ওই স্পা এর আড়ালে মধুচক্রের করবার চালাচ্ছিল স্পা এর মালকিন ।আজ পুলিশি হানায় মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই শপিং মলেই চলতি বছরের জানুয়ারি মাসের ১০ তারিখ স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে অন্য একটি স্পায়ের আড়ালে চলা মধুচক্রের পর্দা ফাঁস করেছিল । যেখানে এক মহিলা ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ৪ মাসের মাথায় ফের বড় সাফল্য পুলিশের ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
স্পা এর আড়ালে মধুচক্র এর পর্দাফাস করলো শিলিগুড়ি পুলিশ
Previous Articleশিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সোনার দোকানে চুরি

