শিলিগুড়ি : ক্রেতা সেজে এসে সোনার অলংকার নিয়ে চম্পট দিল এক ব্যাক্তি। শনিবার সাত সকালে শিলিগুড়ির হিলকার্ট রোডের একটি সোনার দোকানে চুরির ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে খুজে বের করার চেষ্টা শুরু করেছে পুলিশ।
এদিন সকাল ১১ টা নাগাদ হিলকার্ট রোডের একটি সোনার দোকানে জিনিষ কিনতে আসে একব্যাক্তি। বাচ্চাদের অলংকার দেখতে চাওয়ায় দোকান মালিক লকার খুলে তা বের করে কাউন্টারের উপর রাখে। ঠিক সেই সময় কাউন্টারে থাকা সোনার অলংকার ভর্তি প্যাকেট নিজে হাতে তুলে নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।
দোকান মালিক বিনয় কুমার বলেন, কিছু বুঝে ওঠার আগেই সোনার অলংকার ভর্তি প্যাকেট নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। তার পিছু নিলেও ধরা যায়নি। ঘটনায় প্রায় আড়াই লক্ষ টাকার সোনার অলংকার চুরি গিয়েছে বলে দাবী তার। এদিন সাত সকালে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই এলাকার ব্যাবসায়ীরা। তারা নিরাপত্তা অভাব বোধ করতে শুরু করেছেন। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

