পাহাড়িয়া টাইমস ডেস্ক : পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চান চিত্র তারকা মিঠুন চক্রবর্তী। গত শনিবার অসমে একটি সংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে এমনই মন্তব্য করেছেন বিজেপির এই তারকা নেতা এদিন মুর্শিদাবাদের প্রসঙ্গ টেনে মিঠুন জানান, মুর্শিদাবাদের যা পরিস্থিতি তা ভীষণই খারাপ। তাই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকেও অনুরোধ করা হবে। এদিন মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বুঝতে পারছেন না কেন এই ধরনের করা হলো। তার প্রশ্ন, ওয়াকফ সংশোধনী আইনের সঙ্গে এই ধরনের ঘটনার কি সম্পর্ক? বাংলায় ভোট করতে দেওয়া হয় না বলেও এদিন মন্তব্য করেছেন মিঠুন। তার কথায় নির্বাচনে তারা কোন অশান্তি চান না, মারামারি চান না। রাজ্যের পুলিশেরও সমালোচনা করেছেন এই বিজেপি নেতা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleভারতে আনা হচ্ছে আরও চিতা
Next Article বৃষ্টি ও হড়পায় বিপর্যস্ত ভূস্বর্গ, হচ্ছে মৃত্যুও
Paharia Times
Paharia Times provides online authentic news. Stay connected to get every news from trusted source.

