Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Thursday, October 29
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»টপ নিউজ»দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা
    টপ নিউজ

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    Paharia TimesBy Paharia TimesOctober 29, 2026No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু উচ্ছেদ অভিযান। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই আলোর উৎসব দীপাবলি। কিন্তু তার আগেই অন্ধকার নেমে এসেছে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন অম্বিকানগর ও সাউথ কলোনি বাজার এলাকার বহু ব্যবসায়ীর জীবনে।

    নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের উন্নতিকরণ এবং রাস্তা সম্প্রসারণের কাজের জন্য রাস্তার দু’পাশে থাকা ব্যবসায়ীদের আগেই নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই নির্দেশ মেনে বেশ কয়েকজন ব্যবসায়ী নিজেরাই তাঁদের দোকান সরিয়ে নেন। তবে এখনও কিছু ব্যবসায়ী দোকান না সরানোয় বৃহস্পতিবার সকালে এলাকায় বুলডোজার পৌঁছতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি বুঝে শেষ পর্যন্ত অনেক ব্যবসায়ী নিজেরাই দোকান সরিয়ে নিতে বাধ্য হন।

    এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারাও। ব্যবসায়ীদের আশঙ্কা, এই উচ্ছেদের জেরে তাঁদের দীর্ঘদিনের ব্যবসা এবং রুজি-রোজগার বড়সড় ধাক্কার মুখে পড়বে। কেউ গত ৪০ বছর ধরে, কেউ ২০ বছর, আবার কেউ ১০ বছর ধরে এই এলাকায় ব্যবসা করে আসছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিনের ব্যবসার জায়গা ছেড়ে দিতে হওয়ায় তাঁদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। ব্যবসায়ীদের বক্তব্য, দোকানই তাঁদের পরিবারের আয়ের প্রধান উৎস। ফলে হঠাৎ করে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হওয়ায় সংসার চালানো নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

    এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের দাবি, উন্নয়নমূলক কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা মানুষগুলির জীবিকা ও পরিবারের ভবিষ্যতের বিষয়টিও বিবেচনা করা হোক।এখন দেখার, ব্যবসায়ীদের এই আবেদন শোনার পর রেল কর্তৃপক্ষের তরফে কোনও বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসন নিয়ে পদক্ষেপ করা হয় কি না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    October 29, 2026

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    October 29, 2026

    সাতসকালে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, বিজেপি বিধায়কের পাড়ায় চাঞ্চল্য

    October 28, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    প্রিয়জনের শেষ বিদায়েও দীর্ঘ অপেক্ষা, বেহাল কিরণচন্দ্র শ্মশানের পরিষেবা

    October 12, 2026103 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views
    মিস করবেন না
    টপ নিউজ October 29, 2026

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু উচ্ছেদ অভিযান। আর মাত্র কয়েক দিনের…

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    সাতসকালে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, বিজেপি বিধায়কের পাড়ায় চাঞ্চল্য

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    সব থেকে জনপ্রিয়

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views

    এক যুবককে অপরহরণ করে মুক্তিপন চাওয়ার অভিযোগ

    June 20, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.