Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Thursday, October 29
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»অপরাধ»শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ
    অপরাধ

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    Paharia TimesBy Paharia TimesOctober 29, 2026No Comments2 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মাম্পী চৌধুরী, শিলিগুড়িঃ রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিলিগুড়ির শান্তিনগর এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয় ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পঞ্চানন রোড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা খোয়া গেছে বলে অভিযোগ। জনবহুল এলাকায় এমন অপরাধের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক তৈরি হয়েছে এবং পুলিশি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে।

    স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকার

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই ব্যবসায়ীর নাম উত্তম সরকার। প্রতিদিনের মতো রাতে নিজের গয়নার দোকান বন্ধ করে তিনি যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তে দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। অভিযোগ, ব্যবসায়ীর মাথায় সরাসরি বন্দুক ঠেকিয়ে তাঁর কাছে থাকা সর্বস্ব ব্যাগটি কেড়ে নেয় দুষ্কৃতীরা।
    চিৎকার শুনে স্থানীয় দোকানদার ও আশপাশের বাসিন্দারা ছুটে এলে পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা বাইকে চম্পট দেওয়ার চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিতে গেলে তাদের ছত্রভঙ্গ করতে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তবে বরাতজোরে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ব্যবসায়ী। ব্যবসায়ীর দাবি, ছিনতাই হওয়া ওই ব্যাগটিতে প্রায় ২০০ গ্রাম সোনা এবং নগদ দেড় থেকে দুই লক্ষ টাকা ছিল।
    ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির একটি দল। পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে এবং তাদের যাতায়াতের রুট ট্র্যাক করতে আশপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসাতসকালে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, বিজেপি বিধায়কের পাড়ায় চাঞ্চল্য
    Next Article দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    October 29, 2026

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    October 29, 2026

    সাতসকালে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, বিজেপি বিধায়কের পাড়ায় চাঞ্চল্য

    October 28, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    প্রিয়জনের শেষ বিদায়েও দীর্ঘ অপেক্ষা, বেহাল কিরণচন্দ্র শ্মশানের পরিষেবা

    October 12, 2026103 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views
    মিস করবেন না
    টপ নিউজ October 29, 2026

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই শুরু উচ্ছেদ অভিযান। আর মাত্র কয়েক দিনের…

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    সাতসকালে শিক্ষিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, বিজেপি বিধায়কের পাড়ায় চাঞ্চল্য

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উচ্ছেদ অভিযান, দীপাবলির আগে দুশ্চিন্তায় ফুলবাড়ির ব্যবসায়ীরা

    দার্জিলিংয়ের চৌরাস্তায় শুরু হল সরস মেলা

    শিলিগুড়িতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, লুঠ সোনা ও নগদ অর্থ

    সব থেকে জনপ্রিয়

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views

    এক যুবককে অপরহরণ করে মুক্তিপন চাওয়ার অভিযোগ

    June 20, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.