উজ্জ্বল পাল, মালদাঃ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম।
মঙ্গলবার জেলা পরিষদের এইও ভাস্কর মজুমদার এর কাছে তার ইস্তফাপত্র জমা দেন। তার অভিযোগ , গত ছয় তারিখ তৃণমূলের একাংশ ও বিজেপি অনৈতিকভাবে জেলা পরিষদ দখল করেছে। তার পক্ষে এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে থাকা সম্ভব হচ্ছে না আর সেই কারণেই তিনি ইস্তফা দিলেন। তিনি মমতা তৃণমূলে আছেন সেখানেই থাকবেন।

প্রসঙ্গত, গত ছয় তারিখ তৃণমূলের একাংশ ও বিজেপির চার সদস্য মিলে মালদা জেলা পরিষদ দখল করে। জেলা পরিষদের সভাধিপতি হন বিজেপির দিপালী বালা।সহ-সভাপতি হন তৃণমূলের লিপিকা বর্মন ঘোষ। কিন্তু এখনো পর্যন্ত নয়টি তাই সমিতিতে পুরনো যারা কর্মাধ্যক্ষ ছিলেন তারাই রয়ে গেছেন। এই প্রথম কোন কর্মাধ্যক্ষ তার পদ থেকে ইস্তফা দিলেন।
রবিউল ইসলামকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী বলেন, এই বোর্ডে যারা কাজ করতে পারবেন না মনে হয় তাদের ইস্তফা দিয়ে দেওয়া উচিত।
অতিরিক্ত জেলাশাসক তথা মালদা জেলা পরিষদের এইও ভাস্কর মজুমদার জানান এই ইস্তফা পত্র জেনারেল বডি মিটিংয়ে প্লেস করা হবে। তার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

