Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Saturday, October 10
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»টপ নিউজ»বিতর্কের আবহেই ফুল বেঞ্চের বৈঠক, এসআইআর নিয়ে একাধিক সিদ্ধান্ত কমিশনের
    টপ নিউজ

    বিতর্কের আবহেই ফুল বেঞ্চের বৈঠক, এসআইআর নিয়ে একাধিক সিদ্ধান্ত কমিশনের

    Paharia TimesBy Paharia TimesSeptember 27, 2026No Comments2 Mins Read8 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নয়াদিল্লি: নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্য নিয়ে বিতর্কের মধ্যেই শনিবার সন্ধ্যায় বৈঠকে বসল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং সুখবীর সিং সান্ধু। নির্বাচন সদনে তিন সদস্যের এই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। কারণ, গত কয়েক দিন ধরেই কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে নানা দাবি সামনে এসেছে।
    এদিনের বৈঠকে বিশেষ এসআইআর নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআরের নোটিস পাওয়া ভোটারদের সাধারণ পরিস্থিতিতে শুনানির জন্য ইআরও বা এআরও অফিসে সশরীরে হাজির হতে হবে না। বিশেষ পরিস্থিতি না থাকলে অনলাইনেই শুনানি করা যাবে। এমনকি প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভোটারের পরিবর্তে পরিবারের অন্য কোনও সদস্যও শুনানিতে অংশ নিতে পারবেন।
    শুধু তাই নয়, যাঁদের এসআইআর সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে, তাঁদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বিএলওরা। সংগৃহীত নথি কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হবে। এরপর ভোটারের যোগ্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও। ফলে নোটিস পাওয়া মাত্রই ভোটারকে ইআরও বা এআরও অফিসে ছুটতে হবে না।

    এদিন দিল্লি ও মহারাষ্ট্রের এসআইআর নিয়েও সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিল্লিতে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে কমিশন জানিয়েছে। মহারাষ্ট্রের ক্ষেত্রেও সময়সীমা বাড়িয়ে ১২ অক্টোবর করা হয়েছে।
    এদিকে কমিশনের অন্দরে মতপার্থক্য নিয়ে গত কয়েক দিন ধরেই জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক চলছে। একটি সংবাদ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ১০ মাসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। এসআইআর সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিয়েও তাঁদের আপত্তির কথা সামনে আসে।
    তবে এই অভিযোগের পর নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় মতামত, প্রশ্ন বা পরামর্শের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তগুলি কমিশনের নথি অনুযায়ী সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে। এসআইআর-সহ গত এক বছরে কমিশনের নেওয়া সিদ্ধান্তগুলি নিয়েও একই দাবি করেছে নির্বাচন কমিশন।
    এই আবহেই শনিবার তিন সদস্যকে একসঙ্গে বৈঠকে দেখা যাওয়ার পাশাপাশি এসআইআর নিয়ে একাধিক প্রক্রিয়াগত পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হল এদিন। ফলে কমিশনের অন্দরের বিতর্কের মধ্যেই ফুল বেঞ্চের বৈঠক এবং তার পরবর্তী সিদ্ধান্ত বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleউত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ, ঘুরপথে কড়া নিরাপত্তায় শ্রীরামপুরে মমতা
    Next Article সেবকেশ্বরী কালীমন্দিরের আধুনিকীকরণ, পাহাড়চূড়ায় লিফটে দেবীদর্শন
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    October 5, 2026

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    October 3, 2026

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    October 2, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views

    শান্তিনগর বউবাজার এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

    June 26, 202545 Views
    মিস করবেন না
    অপরাধ October 5, 2026

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িঃ গোপন চেম্বার বানিয়েও শেষরক্ষা হল না! বাগডোগরায় চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায়…

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    মাটিগাড়ায় ছেলের হাতে মা খুন! গ্রেফতার ছেলে

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    সব থেকে জনপ্রিয়

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.