Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Thursday, October 8
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»অপরাধ»উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ, ঘুরপথে কড়া নিরাপত্তায় শ্রীরামপুরে মমতা
    অপরাধ

    উত্তরপাড়ায় কুণালের গাড়িতে হামলার অভিযোগ, ঘুরপথে কড়া নিরাপত্তায় শ্রীরামপুরে মমতা

    Paharia TimesBy Paharia TimesSeptember 27, 2026No Comments2 Mins Read8 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কলকাতা: তৃণমূলের সভাকে ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে উঠল হুগলির উত্তরপাড়া। শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল। তাঁর গাড়ি আটকে ভাঙচুর, পাথর-রড দিয়ে হামলা এবং ডিম ছোড়ার অভিযোগ করেছেন কুণাল। ঘটনার পর গাড়ি ঘুরিয়ে ভবানী ভবনে যান তিনি। অন্যদিকে, হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা থেকে শ্রীরামপুরের উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরপাড়া হয়ে না গিয়ে ডানকুনি দিয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুরে পৌঁছন তিনি। কড়া নিরাপত্তা তাকে সভাস্থলে পৌছে দেয় পুলিশ।

    শনিবার দুপুরে শ্রীরামপুরের সভায় যোগ দিতে যাচ্ছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। অভিযোগ, উত্তরপাড়ার সখের বাজার এলাকায় তাঁর গাড়ির পথ আটকে দেওয়া হয়। এরপর একদল লোক গাড়ির উপর ডিম ছোড়ে এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ। কুণালের দাবি, লাঠি-রড নিয়ে তাঁকে অনুসরণ করা হচ্ছিল। একসময় রাস্তা আটকে দেওয়া হয়। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় বলেও দাবি করেন তিনি। কুণালের অভিযোগ, মমতার সভায় যাতে তিনি পৌঁছতে না পারেন, সেই উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে।

    ঘটনার পর সরাসরি ভবানী ভবনের উদ্দেশে রওনা হন কুণাল। পুলিশ সেখানে গাড়ি নিয়ে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে একা ভিতরে যাওয়ার কথা জানানো হলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কুণাল বলেন, “উত্তরপাড়া থানার পাশাপাশি রাজ্য পুলিশের ডিজিকেও ই-মেলে অভিযোগ জানিয়েছেন।” ভবানী ভবনে নিজের ভাঙা গাড়ি দেখিয়ে ঘটনার প্রমাণ তুলে ধরতেই তিনি এসেছেন বলে জানান বিধায়ক। একই সঙ্গে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    এদিকে, কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় হামলার পিছনে বিজেপির ‘গুন্ডাদের’ দায়ী করেছেন। মমতা বলেন, “এই ঘটনা গণতন্ত্রের জন্য অশনিসঙ্কেত।” যদিও, বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। স্থানীয় বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহর দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বিজেপি সাংসদ রাহুল সিনহা ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকেও পাল্টা দাবি করা হয়েছে, এই ঘটনার নেপথ্যে কালীঘাটপন্থী তৃণমূলেরই হাত রয়েছে।

    এই পরিস্থিতির মধ্যেই শনিবার বিকেলে শ্রীরামপুরের সভার উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর গাড়ি কলকাতা থেকে উত্তরপাড়া হয়ে শ্রীরামপুরের পথে না গিয়ে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে এগোয়। মমতার গাড়ির পাশে ছিল পুলিশের গাড়ি। কড়া নিরাপত্তার মধ্যেই নির্বিঘ্নে শ্রীরামপুরের সভাস্থলে পৌঁছন তিনি। একই সময়ে উত্তরপাড়ায়, যেখানে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, সেখানে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপুজোর মুখে অনিশ্চয়তায় পাহাড়ের পর্যটন
    Next Article বিতর্কের আবহেই ফুল বেঞ্চের বৈঠক, এসআইআর নিয়ে একাধিক সিদ্ধান্ত কমিশনের
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    October 5, 2026

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    October 3, 2026

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    October 2, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views

    শান্তিনগর বউবাজার এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

    June 26, 202545 Views
    মিস করবেন না
    অপরাধ October 5, 2026

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িঃ গোপন চেম্বার বানিয়েও শেষরক্ষা হল না! বাগডোগরায় চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায়…

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    মাটিগাড়ায় ছেলের হাতে মা খুন! গ্রেফতার ছেলে

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    সব থেকে জনপ্রিয়

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.