মাম্পী চৌধুরী, শিলিগুড়িঃ বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার শিলিগুড়িতে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হল। শিলিগুড়ি কলেজ মাঠে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই সমগ্র চত্বরে একটি উৎসবের আমেজ তৈরি হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডঃ শংকর ঘোষ, পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, বিধায়ক শিখা চ্যাটার্জি, মহকুমা শাসক বিকাশ রুহেলা-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ শোভাযাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বৈচিত্র্যময় লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরম্পরা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও সাংস্কৃতিক প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই শোভাযাত্রা এক বর্ণময় রূপ নেয়।
পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে ঐতিহাসিক স্থাপত্য, পশ্চিমবঙ্গের পর্যটনের বিপুল সম্ভাবনাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করে দেশ-বিদেশের পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার বার্তা দেওয়া হয়।
পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, পর্যটন কেবল একটি অর্থনৈতিক ক্ষেত্র নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে কোনো অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা। সেই বৈচিত্র্যকে সামনে রেখেই পশ্চিমবঙ্গকে বিশ্বের পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleদুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের বাস, আহত বেশ কয়েকজন

