শিলিগুড়িঃ অযোধ্যা থেকে পুণ্যার্থীদের নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাস। আহত বেশ কয়েকজন বাস যাত্রী। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর – ফুলবাড়ি জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ বাসটি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির দর্শন করে আসামের দিকে ফিরছিল। ঘোষপুকুর এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

