Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরেঃ ডিআরএম

    মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা রবিউল ইসলামের

    অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার ২ বাংলাদেশি মহিলা

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Tuesday, October 27
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»টপ নিউজ»মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি !
    টপ নিউজ

    মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি !

    Paharia TimesBy Paharia TimesSeptember 27, 2025No Comments2 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    শিলিগুড়ি : মেয়রের নির্দেশকেও কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজের অবস্থানে অনড় শিলিগুড়ি পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস চ্যাটার্জি। প্রাক্তন মেয়র ও বাম কাউন্সিলর নুরুল ইসলামের পর এবার বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও মৌসুমি হাজরাকে নিয়ে ফের নিজের ফেসবুক ওয়ালে আপত্তিকর পোস্ট করলেন তিনি। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বাম কাউন্সিলররা। শাসক দলের ওই কাউন্সিলরের বিরুদ্ধে এবার আইনি পথে হেঁটে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। যদিও ঘটনার পর সমালোচনার ঝড় উঠলে ওই তৃণমূল কাউন্সিলর তিন বাম কাউন্সিলরকে নিয়ে করা সমস্ত পোস্ট নিজের ওয়াল থেকে ডিলিট করে দিয়েছেন।

    ঘটনার সূত্রপাত পুরনিগমের গত বোর্ড সভাকে কেন্দ্র করে। বুধবার মোশন পর্বে বাম কাউন্সিলরদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন বাম থেকে তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলর তাপস চ্যাটার্জি। অভিযোগ ওঠে, তিনি বক্তব্য রাখতে গিয়ে বাম কাউন্সিলরদের ব্যক্তিগত আক্রমণ করে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেন। এই বিষয়টিকে ভালো চোখে দেখেননি খোদ মেয়র গৌতম দেব। তিনি উঠে দাঁড়িয়ে তাপস চ্যাটার্জিকে ভাষা সংযত করার নির্দেশ দেন। কিন্তু মেয়রের এই নির্দেশেও কার্যত ডোন্ট কেয়ার মনোভাব দেখান তাপস। এরপরই তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বাম কাউন্সিলরদের নিয়ে একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে পোস্ট করতে থাকেন। বৃহস্পতিবার সকালে নুরুল ইসলামকে নিয়ে প্রথম পোস্টটি করার পর রাতে তা ডিলিট করে দেন। এরপর মাঝরাতে বাম কাউন্সিলর মৌসুমি হাজরা ও শরদিন্দু চক্রবর্তীকে নিয়েও ফের আপত্তিকর পোস্ট করেন। পরে সমালোচনা বাড়লে ওই দুটি পোস্টও ডিলিট করে দেন শাসক দলের এই কাউন্সিলর।

    স্বাভাবিকভাবেই এই ঘটনায় দলের কাউন্সিলরদের নিয়ন্ত্রণে মেয়র গৌতম দেব ব্যর্থ বলে দাবি করছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। বাম কাউন্সিলর মৌসুমি হাজরা ও শরদিন্দু চক্রবর্তী উভয়েই জানান, তাপস চ্যাটার্জির পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তবে তিনি যদি এভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণ করতে থাকেন, তাহলে তাঁরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যে মেয়র তাঁর নিজের দলের কাউন্সিলরদেরও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না।

    রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা কোনো রাজনৈতিক রুচির পরিচয় দেয় না। তাঁরা মনে করেন, শাসক ও বিরোধীদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে ব্যক্তিগত আক্রমণ শিলিগুড়ির সুস্থ রাজনীতিতে কোনোভাবেই শোভা পায় না।

    board meeting siliguri municipale corporation smc ward 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিলিগুড়িতে বড়সড় পাচার চক্রের পর্দাফাঁস !
    Next Article উত্তরবঙ্গে বন্যা ও ভূমিধস !
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরেঃ ডিআরএম

    October 27, 2026

    মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা রবিউল ইসলামের

    October 27, 2026

    অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার ২ বাংলাদেশি মহিলা

    October 27, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    প্রিয়জনের শেষ বিদায়েও দীর্ঘ অপেক্ষা, বেহাল কিরণচন্দ্র শ্মশানের পরিষেবা

    October 12, 2026103 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views
    মিস করবেন না
    টপ নিউজ October 27, 2026

    শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরেঃ ডিআরএম

    তানিয়া সরকার, শিলিগুড়িঃ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে শিলিগুড়ি জংশন স্টেশনের…

    মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা রবিউল ইসলামের

    অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার ২ বাংলাদেশি মহিলা

    জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় নয়ানজুলিতে যাত্রীবাহী গাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা চালকের

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    শিলিগুড়ি জংশন স্টেশনের আধুনিকীকরণের কাজ শেষ হবে ডিসেম্বরেঃ ডিআরএম

    মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে ইস্তফা রবিউল ইসলামের

    অবৈধভাবে ভারতে প্রবেশ, গ্রেফতার ২ বাংলাদেশি মহিলা

    সব থেকে জনপ্রিয়

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.