শিলিগুড়ি : এ আই এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে এ আই তৈরি ছবি। আর এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছেন নতুন প্রজন্ম। প্রোম্পট দিলেই মূহুর্তের মধ্যে বদলে ফেলা যাচ্ছে নিজের চেহারা থেকে সাজসজ্জ্বা জামাকাপড়। সুযোগকে একেবারেই হাত ছাড়া করছেন না মহিলরা। নিজের ছবি দিয়ে কখন বদলে ফেলছেন শাড়ি রং, আবার নিজেকে সেলিব্রিটির সঙ্গে রেখে সেমফি কায়দায় বানিয়ে ফেলছেন ছবি। কিন্তু এই ট্রেন্ড আপনার সর্বনাশ ডেকে আনছেন না তো? এ আই অ্যাপের মধ্যেই থেকে যাচ্ছে না তো আপনার আমার ব্যাক্তিগত মূহুর্তের ছবি? আর এই এ আই প্রযুক্তিকে বড় বিপদ হিসেবই দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। বিশেষ করে এ আই থেকে দুরে থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞ আইনজীবী প্রতিক পান্ডা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

