শিলিগুড়ি : ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল স্টাডিসের উদ্যোগে আয়োজিত হল ইউথ পার্লামেন্ট। এবছর দশম বর্ষে পা দিল এই অনুষ্ঠান। দু’দিনব্যাপী এই আয়োজনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ও কোর্ট প্রসিডিংয়ের লাইভ স্ট্রিমিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে মোট ১৩১ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের চেয়ারম্যান আইনজীবী জয়জীত চৌধুরী, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়, শিলিগুড়ি ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং-সহ অন্যান্য বিশিষ্টজন।
ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. তৃষ্ণা গুরুং জানান, এ ধরনের আয়োজন ছাত্র-ছাত্রীদের আইন নিয়ে পড়াশোনায় উৎসাহিত করবে। পাশাপাশি, ভবিষ্যতে কেউ রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিলে এই আলোচনা তাদের যথেষ্ট সাহায্য করবে

