শিলিগুড়ি : চুরির অভিযোগে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার সহ দুজন। ধৃতদের নাম উত্তম বর্মন ও বিশ্বজিৎ চৌধুরি। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি ট্রাফিক গার্ডে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত রয়েছে। অভিযোগে, বেশকিছু দিন ধরে এনজেপি টি পার্ক থেকে বের হওয়া লরিগুলি থেকে চা পাতা চুরি যাচ্ছিল। জানা যায়, গোড়া মোড় এলাকায় থাকা স্পিড ব্রেকারে লরিগুলি গতি কম হতেই নামিয়ে নেওয়া হত চা পাতার বোরাগুলি। ঘটনায় এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ফুলবাড়ি ক্যানেল এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

