শিলিগুড়ি : শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লির একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল। দুলাল কোয়েলের ঐ সোনার দোকানে গত ২১ তারিখ স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগ প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি গিয়েছিল। এই স্বর্ণালংকার চুরির ঘটনায় গত ২৪ তারিখ শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাংকি আউটপোষ্টে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ গতকাল রাতে সঞ্জয় সূত্রধর নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল। ধৃতের বাড়ি খড়িবাড়ি। জানা গিয়েছে ধৃত নিউ জলপাইগুড়ি থানা এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে প্রায় 5 লক্ষ টাকার স্বর্ণালংকার। ধৃত সঞ্জয় সূত্রধর কে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ। আদালতের কাছে ধৃতকে রিমান্ড নেওয়ার আবেদন জানিয়ে তাকে হেফাজতে নিয়ে বাকি সোনা উদ্ধারের চেষ্টা চালাবে পানি ট্যাংকি আউটপোষ্টের পুলিশ বলেই জানা গিয়েছে।c
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লির একটি সোনার দোকানে চুরির ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার
Previous Articleশিলিগুড়িতে বেসরকারি স্কুল বাস
Next Article শিলিগুড়ির ঐতিহ্যবাহী মহালয়া রোড রেস

