শিলিগুড়ি : পাহাড়গামী গাড়ি চালককে বেধরক মারধর করার অভিযোগ উঠল এক লরি চালকের বিরুদ্ধে। শিলিগুড়ি থেকে পর্যটক নিয়ে কার্শিয়াং যাওয়ার সময় রোহিনের রাস্তায় ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে দার্জিলিংগামী সমস্ত ছোট গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখায় সমতলের গাড়ি চালকরা। তাদের দাবি অভিযুক্ত লরি চালকরা অবিলম্বে গ্রেফতার করতে হবে। জানা গিয়েছে, বুধবার শিলিগুড়ির গাড়ি চালক মানিক বণিক কার্শিয়াং গাড়ি নিয়ে এর দিকে যাচ্ছিলেন। রোহিনি রোডের কার্গিল দাঁড়ার কাছে আসতেই তার গাড়ির সামনে থাকা একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। অভিযোগ সেই সময়ে লরি চালক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে গাড়ি দাঁড় করিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। আরো অভিযোগ ওই লরি চালক আরো বেশ কয়েকজন চালককে ডেকে এনে তাকে মারধর করে।পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে শিলিগুড়ি জেলা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে কার্শিয়াং থানাতে লিখিত অভিযোগ দায়ের করেন মানিক। কিন্তু এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী সমস্ত ছোট গাড়ি চালক গাড়ি চালানো বন্ধ রেখে এদিন বিক্ষোভ দেখায়। বৃহস্পতিবার সকাল থেকেই দার্জিলিং মোর সংলগ্ন এলাকায় অবস্থিত ট্রাক স্ট্যান্ডে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে তারা বিক্ষোভে সামিল হয়। তবে এদিন সমতল থেকে পাহাড়ে গাড়ি না গেলেও পাহাড় থেকে সমতলে গাড়ি যাতায়াত স্বাভাবিক ছিল।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
পাহাড়গামী গাড়ি চালককে বেধরক মারধর করার অভিযোগ উঠল এক লরি চালকের বিরুদ্ধে
Previous Articleবিপুল পরিমান গাঁজা সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ
Next Article শিলিগুড়িতে বেসরকারি স্কুল বাস

