শিলিগুড়ি : নারী সুরক্ষা নিয়ে যুব মোর্চার ডাকা উত্তরকন্যা অভিযান ও সমাবেশ থেকে ২৬ এর বিধানসভা ভোটের দামামা বাজালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। সমাবেশ প্রায় ২০ মিনিটের বক্তব্যের মধ্যে নারী সুরক্ষা নিয়ে একটি লাইনও বলতে শোনা গেল না বিরোধী দলনেতাকে। বরং আসন্ন বিধানসভা নির্বাচনে ফের রাজ্যে মুখ্যমন্ত্রীকে পারাজিত করার হুঙ্কার দেওয়ার দিলেন শুভেন্দু অধিকারি।
রবিবার পাহাড়িয়া টাইমস জানিয়েছিল নারী সুরক্ষা নিয়ে যুব মোর্চা উত্তরকন্যা চলো অভিযান ডাকলেও নেপথ্যে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে দল ও কর্মী সমর্থকদের মনোবল চাঙা করাই মূল লক্ষ্য গেরুয়া শিবিরের। যা এদিনে সমাবেশ বিরোধী দলনেতার বক্তব্যে স্পষ্ট। তিনবাত্তি মোড় থেকে প্রায় ৩ কিলোমিটার হেটে ফুলবাড়ির চুনাভাটির ফুটবল মাঠে জনসভায় যোগ দেন রাজ্যের বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারি।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি। ধর্মতলায় শহিদ সভায় মুখ্যমন্ত্রী বক্তব্যের কড়া সমালোচনা করে তাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রাক্তণ মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ ছুড়ে দেন বিরোধী দলনেতা। (বাইত – শুভেন্দু অধিকারি, বিরোধী দলনেতা)
তবে এদিনের অভিযান ও সভা বিজেপির ফ্লপ শো বলেই দাবি করেছে রাজ্য তৃণমূল। তাদের দাবি, এদিনের মিছিলে যারা ১০ হাজার লোক জড়ো করতে পারেনি তাদের বঙ্গ দখল দিবা স্বপ্ন ছাড়া কিছুই না।

