শিলিগুড়ি : ২১ জুলাই ‘উত্তরকন্যা অভিযান’-এর অনুমতি না দিলে রাজনৈতিক দল ‘যা করার তাই করবে’ — এমনই কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপির নবনিযুক্ত সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “রাজনৈতিক দল হরিনাম সংকীর্তনের দল নয়।”
রাজ্যে নারী সুরক্ষা সহ একাধিক ইসুতে ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। যদিও, অভিযানের অনুমতি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে দেওয়া হয়নি। অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভানে অভিযানে ভবিষ্যৎ দাড়ি পাল্লাতে ঝুলছে।
রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথম উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌছান শমীক ভট্টাচার্য। তিনি জানান, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই উপেক্ষিত। মানুষ উন্নয়ন চায়, তার জন্যই এই আন্দোলন। উত্তরের মানুষ আগেই তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। এবারের একই পথে হাটবে দক্ষিণের মানুষ। ( বাইট – শমীক ভট্টাচার্য )
বিজেপি রাজ্য সভাপতি দুদিনের উত্তরবঙ্গ সফরে এসেছে। এদিম শিলিগুড়িতে কিছু থেকে আলিপুরদুয়ারের উদ্দশ্যে রওনা নেয়। সেখান দলীয় কর্মসূচী শেরে কোচবিহার ও ময়নাগুড়ি হয়ে ১৬ তারিখ কোলকাতা ফিরবেন

