শিলিগুড়ি : লাগাতার শিলিগুড়ি শহরে চুরি ডাকাতি ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত শহরবাসী,আর তারই মাঝে শুক্রবার আবার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের টিচার্স কলোনি এলাকায়।
জানা গিয়েছে, বাড়ির মালিক আমন দুগার ব্যবসার কাজে বিহারের গিয়েছিলেন।তার বাবা-মা চিকিৎসার জন্য দিল্লিতে রয়েছেন।কয়েকদিন ধরে বাড়ি ফাঁকা ছিল।আমন দুগ্গর প্রতি শনি ও রবিবার বাড়িতে আসেন।এই সুযোগ নিয়েই ঘরে ঢুকে প্রায় ৩০ হাজার নগদ সহ ২৫ থেকে ৩০ লক্ষ টাকার গহনা চুরি করে চম্পট দেয় চোরের দল। এদিন সকালে প্রতিবেশীদের কাছ থেকে ফোন পেয়ে বাড়িতে পৌঁছান আমন। এরপরই চুরির ঘটনা দেখতে পান তিনি। বাড়িতে চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে আমানের।
খবর পেয়েই শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। প্রতিদিন শহরে চুরির ঘটনা ঘটছে। এই নিয়ে আতঙ্কে রয়েছেন মানুষ।এই ঘটনার পর পুলিশ প্রশাসনের নজরদারি নিয়েও ফের উঠছে প্রশ্ন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Next Article বিপুল সংখ্যক মহিষসহ কন্টেইনার আটক, গ্রে*ফতার ১

