জগৎবল্লভপুর : বাড়ীর তিন সদস্য পুলিশ আর সেই বাড়িতেই চুরি, চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।।হাওড়া জগতবল্লভপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকার ঘটনা।গতকাল জগৎবল্লভপুর এলাকার পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকজন বাড়িতে ঢোকে বলে অভিযোগ। এবং বাড়ির আলমারির ভিতরে থাকা যাবতীয় সোনার গহনা ও নগদ টাকা আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালানোর সময় বাড়িতে রাখা কেরোসিন তেল দিয়ে ঘরের ভিতরে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।পাশাপাশি পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিরিশ হাজারের বেশি নগদ টাকা এবং লক্ষাধিক টাকার গহনা চুরি করে পালানোর সময় কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। এবং সেই আগুনে পুড়ে যায় একাধিক দরকারি কাগজপত্র। একই বাড়ির তিন জন ব্যক্তি বর্তমানে পুলিশে কর্মরত। পুলিশের বাড়িতে এই চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।গোটা বিষয়টি খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ।

