শিলিগুড়ি : তিনি শুধু শিলিগুড়ির মেয়র তাই নন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দলগত কোনো সমস্যা দেখা দিলে দলনেত্রীর নির্দেশে সেখানে ছুটে যান গৌতম দেব। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্তমানে কে রয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছে না তৃণমূলের জেলা নেতৃত্বের একটা বড় অংশই। কারণ ইদানিং দলীয় বেশ কিছু কর্মসূচিতে পাপিয়া ঘোষ কে জেলা সভানেত্রী হিসেবে উল্লেখ করছে না দল। তাহলে কে তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার সমতলের সভাপতি? জানেন না কেউই। নিশ্চিত হয়ে কেউ বলতেও পারছেন না কবে সভাপতির নাম ঘোষণা করা হবে। দার্জিলিং জেলার সমতলের এই পরিস্থিতিতে দলের বিভিন্ন জায়গায় ছোট বড় কোন্দল মেটাতে গৌতম দেব কে নির্দেশ দেওয়া হয়েছে। দুদিন আগে শিলিগুড়ি মহাকুমা পরিষদ হল ঘরে পঞ্চায়েত এলাকায় দলীয় কোন্দল মেটাতে এক প্রস্থ আলোচনা সেড়েছেন গৌতম। বুধবার ফাঁসিদেওয়ায় গিয়ে সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বেশ খানিকখন আলোচনা সাড়লেন শিলিগুড়ির মেয়র। তবে কি পরবর্তী জেলা সভাপতির নাম ঘোষণা না হাওয়া পর্যন্ত গৌতম দেবই জেলায়, দলের দায়িত্ব সামলাবেন? যদিও কোথাও সমস্যা হলে যে দলনেত্রী তাকেই সমাধান করতে পাঠান তা এদিন অকপটে স্বীকারও করেছেন উত্তরবঙ্গের এই দাপুটে তৃণমূল নেতা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

