ফুলবাড়ি : ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র পরিদর্শনে এলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। গত দুদিন ধরে শিলিগুড়িতে জলের সমস্যায় ভুগছেন শহরবাসী। আজ ফুলবাড়ির জল উত্তোলন কেন্দ্র, ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ ও অল্টারনেটিভ ইনটেক ওয়েল পরিদর্শন করতে এলেন শিলিগুড়ি পুরোনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্য আধিকারিকরা।
এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন, আজ এই ফুলবাড়ি জল উত্তোলন কেন্দ্র সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করা হলো। সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই জলের সমস্যা দেখা দিয়েছে। তিস্তায় প্রচুর পলিমাটি ভেসে আসছে। আমাদের ৩৩টা টাঙ্ক কাজ করছে আরো আমরা পিএইচই থেকে ২৫ টা নামানো হবে। বুধবার থেকে দেড়লক্ষ জলের পাউচ দেওয়া হবে। এছাড়া জলের সমস্যা মেটাতে নতুন পন্ড বানানো হবে।

