শিলিগুড়ি : রাষ্ট্রপতি ভবন থেকে পদ্মশ্রী সম্মান নিয়ে শিলিগুড়িতে ফিরলেন রাজবংশী সমাজের উজ্জ্বল নক্ষত্র নগেন্দ্র নাথ রায়। সাহিত্য ও শিক্ষায় রাষ্ট্রপতি সন্মান নিয়ে শুক্রবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফিরলেন। পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়, দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি, রাজবংশী ভাষায় বিভিন্ন কবিতা, সাহিত্য, ছোট গল্প, ও রাজবংশী ভাষায় পাতার রামায়ণ অনুবাদ করেছেন। শিলিগুড়ির কাছে শিব মন্দির আঠারো খাই অঞ্চলের চৈতন্যপুর গ্রামে বাড়ি তার। বয়স ৭২ বছর। বাগডোগরা বিমানবন্দর থেকে , পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায় কে , উত্তরবঙ্গের রাজবংশী রামায়ণ প্রচার কমিটি এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজবংশী সমাজের মানুষ স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে ফেরার পথে বিভিন্ন জায়গায় ফুলের তোড়া দিয়ে তাকে সংবর্ধনা জানান সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিভিন্ন জায়গায় মিষ্টি মুখ করানো হয় এবং দেশি বাজনা বাজিয়ে, নাচ গানের মাধ্যম বরণ করা হয় তাকে। শিবমন্দিরে ঠাকুর পঞ্চানন বার্মার মূর্তিতে মাল্য দান করে তিনি নিজ বাস ভবনে যান।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

