শিলিগুড়ি : শহরজুড়ে সরকারি জমি দখলের বিরুদ্ধে চলছে অভিযান।শিলিগুড়ি কাওয়াখালী সংলগ্ন এলাকায় একাধিক দোকান ও বাড়িঘর তৈরি করা হয়েছিল সরকারি জমির উপরে।এ বিষয়ে এসজেডিএ একাধিকবার নোটিশ দিলেও কর্ণপাত করেনি সেই দোকান মালিক এবং বাড়ির মালিকেরা।অবশেষে আজ এসজেডিএ জেসিবি নিয়ে এসে একাধিক দোকানপাট এবং বাড়িঘর গুঁড়িয়ে দেয়।পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশাল পুলিশ বাহিনী।মূলত সরকারি জমি দখলমুক্ত করতে তাদের এই অভিযান।এ বিষয়ে এক বাড়ির মালিক জীবন চন্দ্র রায় জানান,জমি নেবার পরে আমরা জানতে পারি এই জমি সরকারি জমি।তারপর জমির মালিক কে বারংবার বলার পরেও আমাদেরকে কোন টাকা ফেরত দেয়নি।তিনি অভিযোগ করে এও জানান,কোনরকম নোটিশ না দিয়েই এই বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে।এ বিষয়ে SJDA এর তরফ থেকে জাহিরুল ইসলাম জানান,প্রত্যেককে নোটিশ দেওয়ার পরেই বাড়িঘর এবং দোকানপাট গুলি ভাঙ্গা হয়েছে।কোনরকম বৈধ নির্মাণে আমরা হাত দেব না প্রত্যেকটি অবৈধ নির্মাণ গুলি ভাঙ্গা হবে।অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমাদের এই অভিযান লাগাতার চলবে।প্রায় ১৫টি দোকানপাট এবং বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে।৭দিন পর পরই আমাদের এই অভিযান চলবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleতিস্তাপল্লি পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
Next Article ৯০গ্ৰাম ব্রাউন সুগার সহ গ্রেফতার এক

