ফুলবাড়ি : বাংলাদেশ নির্বাচনের দাবি তুলছে আমজনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল। স্বাভাবিকভাবেই প্রশ্ন, পদ্মা পাড়ে কি আবারো পালা বদলের জল্পনা? মহম্মদ ইউনুসের পদত্যাগের জোড়ালো গুঞ্জন রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এখন একটাই আলোচনা,হাসিনার পরিনতি এড়াতেই কি ইস্তফা দিয়ে দেশ ছাড়ার ভাবনা ইউনুসের?
ফের কি পালাবদল বাংলাদেশে? অপারেশন সিঁদুরের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্য চলা সমস্ত স্থলবন্দর বন্ধ করে দিয়ে বাংলাদেশকে ইতিমধ্যেই কার্যত চাপে রেখেছে ভারত সরকার। বর্তমানে বাণিজ্য হচ্ছে কেবলমাত্র জল পথে। এতে ওপারে রাতারাতি বন্ধ হয়ে গিয়েছে একগুচ্ছ কাপড়ে মিল। পরিস্থিতি বেগতিক দেখে ভারতে আসা ওপার বাংলার মানুষ কাজ শেষ না করেই তড়িঘড়ি দেশে ফিরতে শুরু করেছেন। হাসিনার সময়কে বাহবা দিয়ে স্থায়ী সরকারের দাবি জানিয়েছে তারা। বাংলাদেশের মানুষ চাইছেন গণতান্ত্রিক নির্বাচন।
ঠিক তেমনি পরিস্থিতি বুঝে পড়াশুনা শেষ করে বাংলাদেশ থেকে নেপাল ফিরছেন শিক্ষার্থীরাও। ইউনুস সরকার শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে এমনটাই অভিযোগ নেপাল থেকে বাংলাদেশে পড়তে যাওয়া এক ছাত্রীর। শেখ হাসিনার সময় ছাত্র-ছাত্রীরা অনেক সুযোগ-সুবিধা পেত এবং শান্তি ছিল বাংলাদেশে।।

