খড়িবাড়ি : খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে গ্রেফতার হল এক বাংলাদেশী যুবক। সীমান্তে টহলদারির সময় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর আটক করে এসএসবি। ধৃতের কাছে থেকে বাংলাদেশের জন্ম প্রমাণপত্র পাসপোর্ট ও পরিচয়পত্র সহ ভারতীয় ভোটার ও আধার কার্ড উদ্ধার করা হয়। ধৃত যুবক বাংলাদেশের রঙপুর ডিভিশনের বাসিন্দা বলে জানা গিয়েছে। গতকাল সীমান্তে ধৃতকে জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়েছে এসএসবি। জানা গিয়েছে ২০২১ সালে ভারতীয় ভিসা পেয়ে সীমান্ত হয়ে এদেশে এসে ফের বাংলাদেশ ফিরে পুনরায় চোরাপথে এদেশের ভারতে এসে ধরা পড়ে। ভারতে এসেই সে আধার কার্ড ও পরে ভোটার কার্ড তৈরি করে। পরে খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে আত্মীয়দের সঙ্গে থাকতে শুরু করে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleরথযাত্রায় জগন্নাথ দর্শন, বাস-ট্রেন নিয়ে তরজায় সবুজ গেরুয়া শিবির
Next Article হারিয়ে যাওয়া সোনার অলংকার ফিরে পেলেন এক মহিলা

