জলপাইগুড়ি : হাতির হানায় মৃ*ত্যু হল দুই যুবকের। বৃ্হস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গাজলডোবার টাকিমারিতে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বনদপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা।
ভোরের আলো থানা সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম তুষার দাস ও নারায়ণ দাস। তারা টাকিমারি এলাকার বাসিন্দা। বাড়ির থেকে কিছুটা দূরে অয়োজিত হয়েছিল কীর্তন। সেখানেই তারা গিয়েছিলেন। কীর্তন শেষে রাত ৩ টা নাগাদ বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কীর্তন চলাকালীন ওই এলাকায় ৬০-৭০ টি হাতির পাল জঙ্গল থেকে বেড়িয়ে আসে। সেই সময় বনদপ্ততের সঙ্গে পালটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিল এলাকার ৬ যুবক। কিন্তু হঠাৎই বৃষ্টি নেমে যাওয়ায় তারা এলাকারটি একটি জায়গায় আশ্রয় নেয়। রাত ৩ টে নাগাদ বৃষ্টি কমলে বাড়ি ফেরার সময় হঠাৎই দলছুট একটি হাতির সামনে পড়ে যায় দুই যুবক। বাকি ৪ যুবক তিস্তা ক্যানেলে ঝাপ দিয়ে কোনও মতে প্রাণে বাচে।
স্থানীদের অভিযোগ যুবকরা রাতে বাড়ি ফেরার সময় বনদপ্তরে সাহায্য চেয়েও পায়নি। বনকর্মীরা তাদের জানায় রাস্তায় হাতি নেই। একাই বাড়ি চলে যেতে পারবে তারা। সেই শুনে বাড়ি ফিরতে গিয়ে এই বিপত্তি ঘটে। এর আগেও একই ঘটনা ঘটে। বনদপ্তরের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রা। মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।টাকিমারি এলাকায় বন দপ্তরের ক্যাম্প তৈরির দাবি জানিয়েছেন তারা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ পাঠিয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

