বাগডোগরা: উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় ফেরার মাঝেই চা শ্রমিকদের মন জয় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে বিমানবন্দরে যাওয়ার মাঝেই বাগডোগরায় চা বাগানের শ্রমিকদের সঙ্গে এক প্রস্তর কথা বললেন মুখ্যমন্ত্রী। মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে বাগানে কর্মরত মহিলাদের সঙ্গে কথা বললেন তিনি। চা শ্রমিকরা কতক্ষণ কাজ করেন কখন কাজে আসেন সন্তানরা স্কুলে যায় কিনা সমস্তটাই খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। যাওয়ার সময় মহিলা শ্রমিক মায়েদের হাতে তুলে দিলেন শাড়ি, বাচ্চাদের জন্য চকলেট ও পুতুল। মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে খুশি শ্রমিক মায়েরাও।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

