শিলিগুড়িঃ ম্যাট্রিমনি সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। ঘটনায় আরও দুই তরুণীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির শক্তিগড় ৫ নম্বর রাস্তায় একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর কাকলি বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, পাত্র-পাত্রীর ছবি ও বিস্তারিত তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হলেও পরে সেই তথ্য দেওয়া হত না।
ঘটনায় কোন ম্যাট্রিমনি সংস্থার পরিচয় ব্যবহার করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার কাকলি বিশ্বাসকে জলপাইগুড়ি আদালতে পেশ করে তিন দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

