Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Friday, October 9
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»Uncategorized»বাংলার উপনির্বাচনে ” অস্তিত্বহীন” ঘাসফুল
    Uncategorized

    বাংলার উপনির্বাচনে ” অস্তিত্বহীন” ঘাসফুল

    Paharia TimesBy Paharia TimesSeptember 23, 2026Updated:September 23, 2026No Comments3 Mins Read4 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    কলকাতা ও শিলিগুড়ি : রাজনীতিতে কখন যে কী ঘটে তা আন্দাজ করা হয়তো সত্যিই মুশকিল। এ রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে প্রতিমুহূর্তে রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে। তবে রাজ্যে যখন দলের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, ঠিক সেই সময়েই পড়শিরাজ্যের উপনির্বাচনে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর নামেই মনোনয়ন জমা পড়েছিল। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন সাময়িকভাবে তৃণমূল কংগ্রেসের নাম এবং দলীয় প্রতীক ‘ফ্রিজ’ করে দেওয়ার পর, রাজ্যে সম্পূর্ণ নতুন নাম ও প্রতীকে লড়ছে তৃণমূলের বিবদমান দুই শিবির। টালমাটাল পরিস্থিতির মাঝেই অসমের নওগাঁ লোকসভা উপনির্বাচনে থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ‘মমতাপন্থী’ প্রার্থী আব্দুল সামাদ।
    রাজ্যে ’২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ভিভক্ত হয়ে যাওয়ার পর দুই শিবিরের দড়ি টানাটানির পরিস্থিতিতে হস্তক্ষেপ করে জাতীয় নির্বাচন কমিশন। অন্তর্কলহের চূড়ান্ত মীমাংসা না হওয়া পর্যন্ত উপনির্বাচনে কমিশন দলের মূল নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়।
    উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশন মমতার নেতৃত্বাধীন শিবিরকে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক হিসেবে ‘ফুটবল খেলোয়াড়’, অন্যদিকে ঋতব্রত শিবিরের নাম ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ এবং ‘খাম’ প্রতীক বরাদ্দ করেছে। তবে শুক্রবার কমিশন এই সিদ্ধান্তের কথা জানানোর পরেই শুরু হয় আসল ‘ট্যুইস্ট’।
    নন্দীগ্রাম আসনে মমতা শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেন। আগের দিনই তিনি নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন। পরে শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে মমতা জানিয়ে দেন, তিনি নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করবেন। যদিও এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ বছরের পুরোনো খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এরইমধ্যে শনিবার সকালে উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান মমতা শিবিরের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। তাঁর যুক্তি ছিল, ‘নয়া প্রতীক মিলেছে। তা মানুষকে চেনানো মুশকিল হবে। কর্মীদের নামানো যাচ্ছে না। তাঁদের উপর চাপ আছে। ভোট করব কী করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।’ যদিও দুপুরে হঠাৎ মতবদল করে রবিউল জানিয়ে দেন, মমতার সঙ্গে তাঁর কথা হয়েছে। তারপরেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। শনিবার থেকে প্রচারেও নেমে পড়বেন।
    এদিকে, ‘জোড়াফুল’ প্রতীক ‘বাক্সবন্দি’ হতেই শীর্ষ আদালতের দুয়ারে পৌঁছে গিয়েছেন মমতা। কমিশন মূল দলের নাম ব্যবহার নিষিদ্ধ করতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সুর চড়িয়েছেন। কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে কমিশনকে বিজেপির হাতের পুতুল বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, রাহুল গান্ধীর বক্তব্য, ‘এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নয়, বরং প্রতিটি রাজনৈতিক দলের লড়াই।’ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও প্রতীক ফ্রিজ করার বিষয়টিকে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অস্বাস্থ্যকর বলে মন্তব্য করছেন।
    এদিকে, রবিউল ভোটে না লড়াই করা থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করায়, বঙ্গের ২৯ বছরের রাজনীতির ইতিহাসে মমতা ছাড়া নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রেজিনগরের প্রার্থীর সেই সিদ্ধান্তে ইতি পড়তেই আর তেমনটা হবে না। যদিও পুরো বিষয়টি নিয়ে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস নেতা তথা এন্টালির বিধায়ক সন্দীপন সাহা কটাক্ষ করেছেন মমতা তৃণমূল কংগ্রেসকে। বিধায়কের কথায়, ‘এদের যে কী সার্কাস চলছে, বোঝা মুশকিল। তবে আমাদের ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে আমাদের প্রতীক খাম নিয়ে সর্বশক্তি দিয়ে লড়বে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে মা ও ছেলে
    Next Article ভারতের ওপর ১০০ শতাংশের শুল্ক খাঁড়া
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    October 5, 2026

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    October 3, 2026

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    October 2, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views

    শান্তিনগর বউবাজার এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

    June 26, 202545 Views
    মিস করবেন না
    অপরাধ October 5, 2026

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িঃ গোপন চেম্বার বানিয়েও শেষরক্ষা হল না! বাগডোগরায় চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায়…

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    মাটিগাড়ায় ছেলের হাতে মা খুন! গ্রেফতার ছেলে

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    সব থেকে জনপ্রিয়

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.