Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    Facebook YouTube X (Twitter) Instagram
    • ট্রেন্ডিং
    • ভাইরাল
    • রাজনীতি
    • অপরাধ
    • লাইফস্টাইল
    Saturday, October 10
    Facebook YouTube X (Twitter) Instagram
    Paharia Times DigitalPaharia Times Digital
    • হোম
    • রাজ্য
      • উত্তরবঙ্গ
      • দক্ষিণবঙ্গ
    • সিকিম
    • দেশ
    • বিদেশ
    • বিনোদন
    • খেলাধুলা
    • সংস্কৃতি
    • ই-পেপার
    Subscribe
    Paharia Times DigitalPaharia Times Digital
    You are at:Home»টপ নিউজ»ভারতের ওপর ১০০ শতাংশের শুল্ক খাঁড়া
    টপ নিউজ

    ভারতের ওপর ১০০ শতাংশের শুল্ক খাঁড়া

    Paharia TimesBy Paharia TimesSeptember 23, 2026No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নয়াদিল্লি : ব্রিকসের পাল্টা প্রতিক্রিয়া! ভারতের ওপর এবার বসতে চলেছে ১০০ শতাংশ শুল্ক? সম্প্রতি মার্কিন সেনেটে এমন বিল পাস হয়েছে। শুক্রবার সেই বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ আইনে পরিণত হয়েছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি, বিপুল পরিমাণে রুশ তেল ও গ্যাস কেনা দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর আইনি ক্ষমতা পেয়েছে।
    ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে আরো বেশি রুশ তেল কিনছে ভারত। এই পরিস্থিতিতে নতুন মার্কিন আইনের মূল লক্ষ্যই হল রাশিয়ার আর্থিক কাঠামো ও রপ্তানি ব্যবস্থা ভেঙে দেওয়া। এই আইন সরাসরি ভারতের ওপর শুল্ক চাপাচ্ছে না ঠিকই, তবে মার্কিন প্রেসিডেন্টকে সেই বিশেষ ক্ষমতা দিচ্ছে, যার মাধ্যমে তিনি চাইলে রাশিয়ার শীর্ষ তেল আমদানিকারক দেশের ওপর এই বিপুল শুল্ক আরোপ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আসলে ভারতের ওপর একতরফা বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য পরোক্ষ চাপ সৃষ্টির কৌশল।
    তবে এই প্রচ্ছন্ন হুমকির মুখে দাঁড়িয়েও ভারত নিজের অবস্থানে অবিচল। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ১৪০ কোটি দেশবাসীর জন্য সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা ভারত সরকারের প্রাথমিক কর্তব্য।
    ভারত রুশ তেল কেনে সাধারণ মানুষের জ্বালানি চাহিদা মেটাতে, কোনও যুদ্ধে অর্থায়নের জন্য নয়। আমেরিকা সত্যিই ভারতীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করলে মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকরা বড়সড় ক্ষতির মুখে পড়বেন। তাছাড়া রপ্তানি বাণিজ্যও মারাত্মকভাবে ব্যাহত হবে। তবে আইনে প্রেসিডেন্টকে বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে ট্রাম্প প্রশাসন কীভাবে এই ক্ষমতা প্রয়োগ করে, তার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ রূপরেখা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলার উপনির্বাচনে ” অস্তিত্বহীন” ঘাসফুল
    Next Article পদ্মাপারে পাড়ি ভারতের ইলিশের
    Paharia Times
    • Website

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    Related Posts

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    October 5, 2026

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    October 3, 2026

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    October 2, 2026

    Comments are closed.

    PTBanner
    সেরা খবর

    ফের বেআইনি নির্মাণের বিরুদ্ধে শিলিগুড়ি পুরনিগমের অভিযান, ভাঙা হল বহুতল

    September 28, 2026120 Views

    শিলিগুড়িতে বাড়ছে পথ কুকুরের দাপট, তিন মাসে কামড় খেয়েছেন ৫৩১১

    August 20, 2025112 Views

    যানজট রুখতে নয়া বাসস্ট্যান্ডের অনুমোদন রাজ্যের

    August 6, 202549 Views

    শান্তিনগর বউবাজার এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই, চাঞ্চল্য এলাকায়

    June 26, 202545 Views
    মিস করবেন না
    অপরাধ October 5, 2026

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িঃ গোপন চেম্বার বানিয়েও শেষরক্ষা হল না! বাগডোগরায় চারচাকা গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায়…

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    মাটিগাড়ায় ছেলের হাতে মা খুন! গ্রেফতার ছেলে

    যুক্ত থাকুন
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    PTBanner
    About Us
    About Us

    Your authentic source for the latest news. Stay tuned for updates.

    We value your feedback.

    Email Us: info@pahariatimes.com
    Contact: +1-320-0123-451

    Facebook YouTube
    আমাদের পছন্দ

    গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা

    শিলিগুড়িতে গরু চোর সন্দেহে গণপিটুনি,  মৃত ১

    উৎসবের আগে শহরবাসীকে মসৃণ রাস্তার উপহার দিতে তৎপর শিলিগুড়ি পুরনিগম, পরিদর্শনে আর বিমলা

    সব থেকে জনপ্রিয়

    পুলিশ দুজনকে গ্রেফতার করে দুই কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার

    May 31, 20250 Views

    লাচেনে ভয়াবহ ভূমিধস ভারতীয় সেনা শিবির ক্ষতিগ্রস্ত

    June 2, 20250 Views

    এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে

    June 19, 20250 Views
    © 2026 Paharia Times. All rights reserved by Paharia Times.
    • Home
    • About us
    • Get In Touch
    • Disclaimer
    • Privacy Policy
    • Terms & Conditions

    Type above and press Enter to search. Press Esc to cancel.