মাম্পী চৌধুরী, শিলিগুড়ি : শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় র্যাপিডো বুক করে বাড়ি ফেরার পথে চালকের সঙ্গে বচসার জেরে এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল। আহত যাত্রীর নাম ঋষভ পাল। তিনি শিলিগুড়ির দুর্গানগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত চালক উজ্জ্বল বারুইকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ইস্টার্ন বাইপাস থেকে বাড়ি ফেরার জন্য র্যাপিডো বুক করেছিলেন ঋষভ। চালক মদ্যপ অবস্থায় রয়েছেন বলে সন্দেহ হওয়ায় তিনি রাইড বাতিল করতে চান। এই নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হলে, চালক ক্ষিপ্ত হয়ে ঋষভকে মারধর করেন এবং গাড়ির চাবি দিয়ে তাঁর কপালে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ঋষভের পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ রবিবার রাতে অভিযুক্ত চালককে গ্রেফতার করে। সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এদিকে এই ঘটনার জেরে অ্যাপ-ভিত্তিক পরিবহণ পরিষেবার নিরাপত্তা এবং চালকদের পুলিশি ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলেছে ঋষভের পরিবার। বর্তমানে আহত যুবক চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleনিশিগঞ্জে ৮১৪ গ্রাম সোনার বাট উদ্ধার, গ্রেপ্তার দুই

