মাম্পী চৌধুরী, শিলিগুড়ি : নিয়মিত বেতন প্রদান ও বকেয়া বেতন দ্রুত মেটানোর দাবিতে শিলিগুড়ি পুরনিগমে এসে বিক্ষোভ দেখালেন শহরের বিভিন্ন স্কুলের মিড ডে মিলের মহিলা কর্মীরা। বুধবার নিজেদের বিভিন্ন দাবিদাওয়া সংবলিত একটি স্মারকলিপি জমা দেন তাঁরা।
মিড ডে মিল কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা তীব্র বেতন সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অতীতে বেতন কম থাকলেও প্রতি মাসেই তা নিয়মিত পাওয়া যেত। কিন্তু পরবর্তীতে বেতন বৃদ্ধির ঘোষণা করা হলেও বাস্তবে সেই বর্ধিত অর্থ তাঁরা হাতে পাচ্ছেন না। উল্টে বর্তমানে পুরনো হারের বেতনটুকুও অনিয়মিতভাবে মিলছে বলে অভিযোগ তুলেছেন কর্মীরা।
গত আগস্ট মাসে মিড ডে মিল কর্মীদের মাসিক বেতন বাড়িয়ে তিন হাজার টাকা করার ঘোষণা করা হয়েছিল। তবে দীর্ঘ সময় কেটে গেলেও সেই বর্ধিত বেতন এখনও কার্যকর হয়নি। এর পাশাপাশি গত বেশ কয়েক মাসের বেতন সম্পূর্ণ বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ক্ষুব্ধ কর্মীরা।
সামনেই বাঙালির উৎসব পুজো। এই কঠিন পরিস্থিতিতে পুজোর আগে সমস্ত বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা। আন্দোলনরতদের বক্তব্য, লাগাতার বেতন না পাওয়ার কারণে বর্তমানে সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন তাঁরা।
এদিন শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি জমা দেওয়ার সময় বেতন সংক্রান্ত এই গুরুতর সমস্যার পাশাপাশি অন্যান্য দাবিগুলোও কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন কর্মীরা। এখন পুজোর আগে বকেয়া মিটিয়ে নিয়মিত বেতন চালুর ব্যবস্থার আশাতেই কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
বেতন অনিয়মের অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমে মিড-ডে-মিল কর্মীদের বিক্ষোভ
Previous Articleতিস্তা থেকে হস্তিশাবক উদ্ধার, সংবর্ধনা পেলেন ৫ মৎস্যজীবী
Next Article ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে মা ও ছেলে

