শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এক যুবক।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অম্বিকানগর আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইঙ এর পুলিশ এক গ্রেফতার করে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ।
ধৃতের নাম শুভজিত দাস ।দক্ষিন শান্তিনগরের বাসিন্দা সে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সুত্রে জানাগেছে ধৃত যুবক এর আগেও নানান অভিযোগে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছিল। ধৃত কি কারণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে অম্বিকা নগর এলাকায় ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পাশাপাশি কোথা থেকে সেই এই আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনেছিল তারও তদন্ত শুরু করেছেন নিউ জলপাইগুড়ি থানা।ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ ধৃত এক দুস্কৃতি !
Previous ArticleAI এ ছবি বানিয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো !
Next Article বাড়িতে পোষ্য রয়েছে ? নিতে হবে পৌরনিগমের অনুমতি !

