শিলিগুড়ি: ফের তীব্র জল সংকটে শিলিগুড়ি। বৃহস্পতিবার বিকেলের পর শুক্রবার সকালেও পানীয় জল মিলল না শহরে। আগাম কিছু না জানিয়ে হঠাৎ করে শহরে জল সরবারাহ না হওয়ায় ক্ষোভে ফেটে পরেছেন শহরবাসী। পুরকর্তৃপক্ষের এহেন খামখেয়ালিপনা নিয়ে নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। যদিও, পুরনিগমের দাবী ইনটেক ওয়েলে জমা পলি পরিষ্কারের কাজ হওয়ায় সাময়িক জল সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল থেকে স্বাভাবিক হবে পরিষেবা। হঠাৎ করে শহরে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া নতুন কিছু নয়। শহরের বাসিন্দাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তবে বারবার করে একই জিনিষ ঘটে যাওয়ায় পুরনিগমের বর্তমান বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, পুরনিগম বাড়িতে কুয়ো তৈরী করতে দিচ্ছে না। বোরিং তৈরীতেও নিষেধাজ্ঞা রয়েছে। সেক্ষেত্রে পানীয় জল বলতে ভরসা পুরনিগমের সরবরাহ করা জল। সেই জলের ভরসাতে থেকেই আজ প্রায় নির্জ্জলা হয়ে দিন কাটাতে হচ্ছে শহরবাসীকে।
বৃহস্পতিবার বিকেল থেকে শহরের বেশকিছু ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছিল। শুক্রবারও যে সমস্যা সমাধান হবে না বা জল পাওয়া যাবে না তা কল্পনা করতে পারেনি সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। এদিন সকাল থেকে জল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে রাস্তায় থাকা কলে। বাসিন্দাদের অভিযোগ, আগাম কিছু না জানিয়ে জল সরবারাহ বন্ধ করে দিয়ে সমস্যায় ফেলা হচ্ছে নাগরিকদের।
পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত অবশ্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ফুলবাড়িতে ইনটেক ওয়েলে পলি জমে গিয়েছে। সেকারনে প্রয়োজন অনুযায়ি পর্যাপ্ত জল উত্তোলিত হচ্ছে না। সেখানেই জমা পলি সরানোর কাজ চলছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
পলি জমেছে ইনটেক ওয়েলে, জল সরবরাহ বিঘ্ন শিলিগুড়িতে।
Previous Articleচালক ছাড়াই গাড়ি ছুটলো ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে

