সিকিম : সিকিম নিবন্ধিত একটি ট্রাক (নং SK 01 D 4234) আজ সকালে সেটি ঝোরা ও এসএনটি ধারা সংলগ্ন জাতীয় সড়ক ১০ (NH10)-এ আচমকাই আ**গুন ধরে যায়। ঘটনার ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পেয়েই ভক্তিনগর থানার ফায়ার টেন্ডার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ**গুন নিভিয়ে ফেলে।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ ও প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

