শিলিগুড়ি : দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটি দশক। ১৮৮১ সালের ৪ঠা জুলাই প্রথম শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের যাত্রা শুরু হয়েছিল। এরপর বহুবার পাহাড়ে ধসের কারণে বিভিন্ন সময়ে টয় ট্রেনের যাত্রায় বিঘ্ন ঘটে। কিন্তু এই হেরিটেজ টয়ট্রেন দেখতে এবং সেখানে চেপে ভ্রমণ করা নিয়ে বরাবরই আগ্রহী দেশ-বিদেশের পর্যটকেরা। তাই দার্জিলিং পাহাড় মানেই মানুষের আগ্রহের অন্যতম কেন্দ্র বিন্দু হয়ে থাকে এই টয় ট্রেন। এদিন প্রথমবার টয়ট্রেন দিবস পালন করা হলো শুকনা রেলস্টেশনে। নর্থ বেঙ্গল পেইন্টার্স অ্যাসোসিয়েশন ও দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সঙ্গে যৌথভাবে ও টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় এদিন দিনভর নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। দূর দূর থেকে শিশু কিশোররা এদিন এই বিশেষ দিনে তারা টয়ট্রেনের ওপর ছবি আকার প্রতিযোগিতায় অংশ নেয়। শুধু ছবি আকাই নয়, এদিন সুকনা স্টেশনে টয়ট্রেনের ওপর পোস্টার তৈরীর প্রতিযোগিতার পাশাপাশি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
প্রথম শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেনের যাত্রা
Previous Articleমহানন্দা নদী থেকে এক ব্যক্তির মৃ**তদেহ উদ্ধার
Next Article শিলিগুড়িতে ফের বড়সড় চুরির ঘটনা

