শিলিগুড়ি : শিলিগুড়ি ঠাকুরনগরে হতে চলেছে ফোর লেন, ফ্লাইওভার। শনিবার সকালে জলপাইগুড়ির সংসদ জয়ন্ত কুমার রায় ওই এলাকায় পরিদর্শনে যান এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তিনি জানান যে রাজ্য সরকার যদি এর মধ্যেই জমি তাদেরকে দিয়ে দেয় তাহলেই তারা সেখানে ফ্লাইওভার বানাতে পারবে কারণ সেই এলাকার বহুদিনের সমস্যা রেললাইনের। সেই কারণে সেইখানে যদি ফ্লাইওভার করা হয় তাহলে খুব ভালো হয় এবং সমস্তটাই এগিয়ে চলছে। হয়তো এর মধ্যেই ফ্লাইওভার হতে চলেছে ।

