সিকিম: উত্তর সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে গেল পর্যটকবাহী গাড়ি। বৃহস্পতিবার রাতে চুংথাং থেকে মুনশৃথাং গামী সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এখনো পর্যন্ত ৯ জন পর্যটক। বাকীদের খোজে তল্লাশি শুরু হয়েছে।
মাঙানের পুলিশ সুপার সোনাম ডেচু জানিয়েছেন, গাড়িটিতে মোট ১১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই চুংথাং-এর এসডিপিও-র নেতৃত্বে সিকিম পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (ITBP) এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাতভর উদ্ধার কাজ চালানো হয়। খারাপ আবহাওয়া ও দুর্ম এলাকার কারণে উদ্ধারকারীরা দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে বাকি ৯ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। তাদের খোজে তল্লাসি চলছে।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে উড়িষ্যা ও কোলকাতার পর্যটক ছিলেন।

