শিলিগুড়ি : গত ১৬ই এপ্রিল এনজেপি ভক্তিনগর দেশপ্রিয় সরনী এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।অভিযোগের ভিত্তিতে ৩ই মে এনজেপি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় দেবাশীষ দাস নামে মাটিগাড়া পরিবহন নগরীর এক যুবক।তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু চুরির সামগ্রী।পরবর্তীতে চুরির তদন্তের স্বার্থে এনজেপি থানার পুলিশ আদালতের কাছে রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় আরোও বেশ কিছু চুরির সোনার অলংকার সহ চুরির সামগ্রী।তবে পুলিশী জেরায় সে জানায় আরোও কিছু চুরির সোনার অলংকার মাটিগাড়া খাপরাইলের এক স্বর্ন ব্যাবসায়ী রিজু কর্মকারকে বিক্রি করেছে।তার পরেই গত বুধবার রিজু কর্মকারকে গ্রেফতার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় চুরির কিছু সোনার অলংকার।বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। তবে তদন্তের স্বার্থে স্বর্ণকার ঋজু কর্মকারকে ৫দিনের রিমান্ড এর আবেদন জানাবে পুলিশ।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.

