দার্জিলিং: দার্জিলিং চিড়িয়াখানায় আবার নতুন দুই অতিথির আগমন। গত ১৩ তারিখ, দার্জিলিং চিড়িয়াখানার অধীন তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে জন্ম হল দু’টি স্নো-লেপার্ডের৷ স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’ নামে ওই দম্পতির সন্তান এই শাবক দু’টি ৷ দুই স্নো-লেপার্ড শাবকের জন্মের খবরে উচ্ছ্বসিত দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই দুই শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় স্নো-লেপার্ডের সংখ্যা বেড়ে ১৩টি হয়েছে ৷ যার মধ্যে চারটি পুরুষ, সাতটি স্ত্রী ও দু’টি শাবক বর্তমানে রয়েছে ৷ সব ঠিক থাকলে আগামী দু’মাসের মধ্যে ওই স্নো-লেপার্ড শাবক দু’টিকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা ৷
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
দার্জিলিং চিড়িয়াখানায় দু’টি স্নো-লেপার্ডের আগমন
Previous Articleট্রাফিক পুলিশদের মধ্যে গ্রীষ্মকালীন সরঞ্জাম বিতরণ
Next Article নিউ মাল জংশনের কাজ দেখতে সাংসদ ডাঃ জয়ন্ত রায়

