শিলিগুড়ি : গত তিনদিন থেকে শিলিগুড়ি শহরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ওয়ার্ডে ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। পৌরনিগম সূত্রে খবর, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে মাত্র পানীয় জলের ট্যাঙ্ক দেওয়া হচ্ছে যা দিয়ে মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না । এই অবস্থায় বিভিন্ন ওয়ার্ডে নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় শিলিগুড়ি পৌর নিগমের বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড সম্পূর্ণভাবে ব্যর্থ বলে দাবি করল বিজেপি। এই দাবিতে মঙ্গলবার দুপুরে পৌরনিগমের সামনে মাটির কলসি, বালতি নিয়ে বিক্ষোভ দেখান পৌর নিগমের বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেতারা
তাদের অভিযোগ৷ মাঝেমধ্যেই শহরে পানীয় জলের সংকট তৈরি হচ্ছে। কিন্তু তা মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ পৌরনিগম। পৌরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈনের হুশিয়ারী, ৭২ ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে তারা পৌরনিগমের সামনে ধরনায় বসবেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleহঠাৎ করেই পানীয় জল সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় শিলিগুড়িবাসী

